| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন! নুসরাত ইস্যুতে হাসনাত আবদুল্লাহ মন্তব্য

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৯ ১৬:০৯:৪৯
এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন! নুসরাত ইস্যুতে হাসনাত আবদুল্লাহ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ইস্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে রাজনৈতিক "মনোযোগ ডাইভারশন" বলে আখ্যায়িত করেন।

তিনি লিখেছেন, “সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়, আর অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়? এটি কি বিচার, নাকি হাসিনা স্টাইল?"

ফারিয়াকে নিয়ে এমন অবস্থান গ্রহণের পাশাপাশি তিনি আরও বলেন, “শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়, অথচ ৬২৬ জনের তালিকায় থাকা আসল অপরাধীদের কিছুই হয় না।”

প্রসঙ্গত, রোববার (১৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী ফ্লাইট থেকে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়, যেখানে আরও ১৬ জন শোবিজ তারকার নামও রয়েছে।

এদিকে, এই গ্রেপ্তারের ঘটনায় বিব্রত প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি মনে করেন, এ ধরনের পদক্ষেপ সাংস্কৃতিক অঙ্গনের জন্য উদ্বেগজনক।

রুবেল/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...