| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নুসরাত ফারিয়া ইস্যুতে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৯ ১৫:৫১:৩৩
নুসরাত ফারিয়া ইস্যুতে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় গ্রেপ্তার হওয়া অভিনেত্রী নুসরাত ফারিয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “তার নামে যদি মামলা থাকে, তাহলে তো আইন অনুযায়ী চলতেই হবে। আর যদি ছেড়ে দেওয়া হয়, তখন আবার বলা হবে—স্যার, আপনি ছেড়ে দিলেন!”

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রোববার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া। রাজধানীর ভাটারা থানায় করা এক হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রেপ্তারের সমালোচনা করেন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কে কী বলেছে আমি জানি না। মতপ্রকাশের স্বাধীনতা সবার আছে।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী যাতে নিরীহ কাউকে হয়রানি না করে, সে বিষয়ে আমরা সচেতন। শুধু প্রকৃত দোষীরা যেন শাস্তি পায়, সেটা নিশ্চিত করব।”

তিনি জানান, নুসরাত ফারিয়ার মামলার তদন্ত এখনো শেষ হয়নি, তাই এ বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় আসেনি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...