| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কারাগারে নুসরাত ফারিয়া: শেখ হাসিনাকে সহযোগিতার প্রমাণ মিলেছে

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৯ ১২:২৫:৩৬
কারাগারে নুসরাত ফারিয়া: শেখ হাসিনাকে সহযোগিতার প্রমাণ মিলেছে

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ রায় দেন। আগামী ২২ মে তার জামিন শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

এর আগে, গতকাল রবিবার দুপুরে থাইল্যান্ডগামী ফ্লাইটে উঠার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। এরপর তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং পরে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে এই মামলা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আর্থিক সহায়তা দিয়েছেন।

মামলায় আরও অভিযুক্ত করা হয়েছে অভিনেত্রী অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের ২৮৩ জন সংশ্লিষ্ট ব্যক্তি ও অজ্ঞাত আরও ৩-৪ শজনকে মামলায় আসামি করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...