| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বোরকা পরেও শেষ রক্ষা হলো না মমতাজের

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৭ ১৫:৫৭:৪৪
বোরকা পরেও শেষ রক্ষা হলো না মমতাজের

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি চার দিনের রিমান্ডে রয়েছেন।

সরকার পরিবর্তনের প্রায় ১০ মাস পর মমতাজের গ্রেপ্তার জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এতদিন তিনি কোথায় ছিলেন? কীভাবে আত্মগোপনে ছিলেন?

মমতাজের ভাই এবারত হোসেন জানান, গত ৫ আগস্ট থেকে টানা তিন মাস সিংগাইরের চরদুর্গাপুরে নিজ বাড়িতেই ছিলেন মমতাজ। এই সময়ে তিনি একদিনের জন্যও বাড়ির বাইরে যাননি। তার উপস্থিতির বিষয়টি জানতেন শুধু এবারত ও তার স্ত্রী-সন্তান। বাইরের কেউ কিছু টের পায়নি।

বাড়ির চারপাশ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিল। কেউ বাড়িতে আসলেই জানানো হতো, বাড়িতে কেউ নেই। এভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নিরাপদে সময় কাটান মমতাজ।

পরবর্তীতে, তার ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে ধানমন্ডিতে একটি বাসা ভাড়া নেন মমতাজ। মধ্যরাতে বোরকা পরে কালো গ্লাসযুক্ত একটি মাইক্রোবাসে করে গ্রাম থেকে ঢাকায় চলে যান। বাসায় ওঠার পুরো প্রক্রিয়ায় নিপাই ছিলেন তার তত্ত্বাবধায়ক।

নিপার স্বামী বিদেশে থাকায় মমতাজের দেখাশোনা এবং আর্থিক সহায়তা দিতেন তার ব্যক্তিগত সহকারী জুয়েল।

এদিকে, সিংগাইর থানার নবনিযুক্ত ওসি জেওএম তৌফিক আজম জানান, তিনি মাত্র দুই মাস আগে যোগদান করেছেন। মমতাজের আত্মগোপনের বিষয়ে তার কোনো ধারণা ছিল না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...