| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন মহার্ঘ ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৬ ১৫:০৪:১৬
সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন মহার্ঘ ঘোষণা

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ ২০ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে এ বিষয়ে প্রস্তাব চূড়ান্ত করছে অর্থ বিভাগ। এতে বিশেষ প্রণোদনা ভাতা বাতিল করে নতুন এই মহার্ঘ ভাতা চালুর পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পেতে পারেন সর্বোচ্চ ২০% ভাতা, আর ১ থেকে ১০ম গ্রেডের কর্মচারীদের জন্য থাকছে ১০ বা ১৫ শতাংশের প্রস্তাব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ২০ মে’র বৈঠকে।

মহার্ঘ ভাতা কার্যকর হলে আগামী বাজেটে বাড়তি ব্যয় হতে পারে প্রায় ৭ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে সরকারি কর্মীদের বেতন-ভাতায় বরাদ্দ ছিল প্রায় ৮৩ হাজার কোটি টাকা, যা বাড়তে পারে প্রায় ৯৭ হাজার কোটি টাকায়।

এর আগে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদ দীর্ঘদিন ধরে মূল বেতনের ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিল। পরিষদের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ বলেন, “সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়, তবে ভাতার হার আরও বাড়ানো যেত।”

অর্থনীতিবিদদের কিছু আপত্তি থাকলেও সরকার এবার দৃঢ়ভাবে এগোচ্ছে মহার্ঘ ভাতা বাস্তবায়নের দিকে। এই ভাতা চালু হলে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট বাতিল হতে পারে বলে জানা গেছে।

প্রসঙ্গত, অষ্টম বেতন কাঠামো অনুযায়ী, প্রতি বছর ৫% বেতন বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত প্রণোদনা দেওয়া হয়। তবে এবার সেটির পরিবর্তে মুদ্রাস্ফীতি সমন্বিত নতুন এই মহার্ঘ ভাতা চালু করা হতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...