| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্বামীর ৯ বিয়ে, মামলা করলেন ক্রিকেটার রুবেলের সেই হ্যাপী

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৬ ১০:২৬:৩২
স্বামীর ৯ বিয়ে, মামলা করলেন ক্রিকেটার রুবেলের সেই হ্যাপী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এক সময় তুমুল আলোচনায় এসেছিলেন মডেল ও অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপি। দীর্ঘদিন পর আবারও খবরের শিরোনামে এলেন তিনি—এইবার নিজের স্বামীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ তুলে।

হ্যাপি অভিযোগ করেছেন, তার স্বামী মুফতি তালহা ইসলাম এখন পর্যন্ত নয়টি বিয়ে করেছেন। শুধু তা-ই নয়, তালহা ইসলাম নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর একটি থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন হ্যাপি।

এক সংবাদ সম্মেলনে হ্যাপি জানান, "বিয়ের কিছুদিন পর থেকেই তার আসল রূপ ধরা পড়ে। আমি তাকে বহুবার তালাক দেওয়ার অনুরোধ করেছি। কিন্তু প্রতিবারই আমাকে ভয় দেখানো হয়। কখনও কোটি টাকার দাবি, কখনও সন্তানকে চিরতরে কেড়ে নেওয়ার হুমকি!"

হ্যাপির আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস জানান, হ্যাপি সাত বছর আগে মুফতি তালহা ইসলামকে বিয়ে করেন। তালহার পরিচয়, তিনি নড়াইল-২ আসনের সাবেক এমপি মুফতি শহিদুল ইসলামের ছেলে। বিয়ের পরই হ্যাপি জানতে পারেন, তার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন এবং একাধিকবার বিয়ে করেছেন।

হ্যাপির দাবি, মামলার পরদিনই তালহা লোকজন নিয়ে এসে প্রায় ৫০-৬০ লাখ টাকার ব্যবসার মালামাল সরিয়ে ফেলেন এবং মামলা তুলে নিতে হুমকি দেন। এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন এই সাবেক অভিনেত্রী।

হ্যাপি বলেন, “মারধরের ভয়ে এতদিন চুপ ছিলাম। কিন্তু এখন আর পিঠ ঠেকে গেছে দেয়ালে, তাই মুখ খুলতে বাধ্য হচ্ছি।”

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...