প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বাবা-মায়ের কাছে বলি হল মেয়ে
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের সদর উপজেলার হলখানা ইউনিয়নের কাগজি পাড়ায় চাঞ্চল্যকর এক ঘটনার সাক্ষী হয়েছে স্থানীয়রা। শনিবার নিজ বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয় কিশোরী জান্নাতি খাতুনের মরদেহ। প্রাথমিকভাবে প্রতিপক্ষ মুজিবুর রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত জান্নাতির চাচা খলিলুর রহমান।
তবে তদন্তের এক পর্যায়ে বেরিয়ে আসে রোমহর্ষক তথ্য। জানা যায়, জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বাবা-মা-ই পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদের আদরের সন্তানকে। পুলিশি জিজ্ঞাসাবাদে জান্নাতির বাবা জাহিদুল ইসলাম ও মা মাশেদা বেগম হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে।
তদন্ত কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ৩২ বিঘা জমি নিয়ে মুজিবুর রহমানের সঙ্গে বিরোধ চলছিল জাহিদুল ইসলামের। প্রতিপক্ষকে ফাঁসাতে তারা পরিকল্পনা করে জান্নাতিকে নির্মমভাবে খুন করে। শনিবার গভীর রাতে বিরোধপূর্ণ জমিতেই রড ও দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় জান্নাতিকে। এরপর মরদেহটি ফেলে রেখে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করে তারা।
এই নির্মম ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় বাবা-মা ও চাচি শাহিনুর বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাদের আদালতে সোপর্দ করা হলে তারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে।
হাসান/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
