| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টাকা আদায়ে গরু নিয়ে গেছে বিএনপি নেতা, বাছুর কোলে আদালতে নারী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৫ ১৮:০৫:২৮
টাকা আদায়ে গরু নিয়ে গেছে বিএনপি নেতা, বাছুর কোলে আদালতে নারী

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির রাজাপুর উপজেলার সুক্তাগড় ইউনিয়নে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। পাওনা টাকা আদায়ে গরু নিয়ে যাওয়ার অভিযোগ তুলে বাছুর কোলে করে আদালতে হাজির হয়েছেন এক নারী, নাম নারগিস আক্তার।

নারগিসের অভিযোগ, স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল খান তার স্বামীর কাছ থেকে ২০ হাজার টাকা পাওনা দাবি করে গত ১৪ মে সকালে তাদের গোয়ালঘর থেকে জোরপূর্বক একটি গরু নিয়ে যান। এ ঘটনায় বিচারের দাবিতে ১৫ মে সকালে বাছুরটিকে কোলে নিয়ে আদালতের চত্বরে যান নারগিস।

নারগিস বলেন, “আমি গরুটাকে আদর করে পুষছি। এখন হঠাৎ করে এসে বলে, ২০ হাজার টাকা দাও, না হলে গরু নিয়ে যাব। আমি তো কিছু বুঝে উঠতে পারলাম না। টাকা চাইলে আদালতের দ্বারস্থ হওয়া যেত। কিন্তু এমন করে গরু নিয়ে যাবে কে! আমি টাকা দিতে পারিনি, রাত ১০টা পর্যন্ত গরুর জন্য বসে ছিলাম।”

অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা মোহাম্মদ বেলাল খান স্বীকার করেছেন যে তিনি গরুটি নিয়ে গেছেন। তার দাবি, নারগিসের স্বামী আবু বকর কয়েক বছর আগে তার কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন, যা এখনো পরিশোধ করেননি। সেই টাকাই আদায়ের জন্য তিনি গরুটি নিয়ে গেছেন।

বেলাল খান বলেন, “আমি বারবার বলেছি, পাওনা টাকা পরিশোধ করলেই গরু ফেরত দেব। এমনকি বাছুরটিকে দুধ খাওয়ানোর জন্য তারা চাইলে গরুর কাছে নিয়ে যেতে পারবে। আমি জোর করে কিছু করিনি।”

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। স্থানীয়দের মধ্যস্থতায় বাছুরটিকে দুধ খাওয়ানোর জন্য গরুর কাছে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা গেছে।

আশা/

ট্যাগ: বিএনপি

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...