বুধবার শিক্ষার্থীদের 'লং মার্চ টু যমুনা' কর্মসূচি ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা আগামীকাল (বুধবার) প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে 'লং মার্চ টু যমুনা' কর্মসূচির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ‘জবি ঐক্য’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
শিক্ষার্থীরা জানান, বাজেট বৈষম্য ও আবাসন সংকট নিরসনের দাবিতে তারা এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাদের অভিযোগ, ইউজিসির সঙ্গে বৈঠকে যৌক্তিক দাবি উপস্থাপন করা হলেও বরাবরের মতোই দায়সারা আশ্বাস দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে।
জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “দীর্ঘদিন ধরে জবির শিক্ষার্থীরা বৈষম্যের শিকার। এবার যৌক্তিক দাবিতে আমরা মাঠে নামছি।” জবি ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান প্রামানিক জানান, তিন দফা দাবিতে এই লং মার্চ হচ্ছে। দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন ভাতা কার্যকর। ২. প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন। ৩. দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প একনেক সভায় অনুমোদন ও বাস্তবায়ন।
শিক্ষকদের পক্ষ থেকেও শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলা হয়েছে। তবে ‘লং মার্চ’ কর্মসূচি নিয়ে শিক্ষার্থীরা তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি বলে জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. রইছ উদ্দীন।
এদিকে, ‘লং মার্চ’ কর্মসূচির কারণে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
