| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ঢাকায় পাতাল মেট্রোরেল: বদলে যাচ্ছে রাজধানীর যাতায়াত ব্যবস্থা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৩ ২৩:৫৪:৪৬
ঢাকায় পাতাল মেট্রোরেল: বদলে যাচ্ছে রাজধানীর যাতায়াত ব্যবস্থা

ঢাকার ব্যস্ত সড়কে নতুন সম্ভাবনার নাম পাতাল মেট্রোরেল। এমআরটি লাইন সিক্স চালুর পর নগরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এবার নির্মাণাধীন দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন ওয়ান বদলে দিচ্ছে রাজধানীর গণপরিবহন চিত্র।

বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এই পাতাল রেল প্রকল্পের দৈর্ঘ্য ১৯.৮৭২ কিমি, যেখানে থাকবে ১২টি পাতাল স্টেশন। একই প্রকল্পের আওতায় রয়েছে আরও ১১.৩৬৯ কিমি ওড়াল মেট্রো রেল লাইন, যা যাবে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত।

প্রকল্পের কাজ শুরু হয় ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের পিতলগঞ্জ ডিপো নির্মাণের মাধ্যমে। বর্তমানে প্রগতি সরণি, বসুন্ধরা, গুলশানসহ বিভিন্ন এলাকায় ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে। সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এ দায়িত্বে রয়েছে।

এমআরটি লাইন ওয়ান নির্মাণে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে—প্রথমবার পাতাল রেল নির্মাণ, ঘনবসতিপূর্ণ এলাকা, ও অভিজ্ঞতার অভাব। তবুও আশা করা হচ্ছে, এটি সফল হলে ঢাকার যানজট ও পরিবেশ দূষণ কমাতে বড় অবদান রাখবে।

ঢাকা শহরে আরও পাঁচটি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের। এসব প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানী পরিণত হবে একটি আধুনিক ও টেকসই নগরীতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...