| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কোরবানির আগে সীমান্ত দিয়ে দেদারসে ঢুকছে শত শত গরু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১২ ১৭:৩৪:৩৫
কোরবানির আগে সীমান্ত দিয়ে দেদারসে ঢুকছে শত শত গরু

নিজস্ব প্রতিবেদক: কোরবানির ঈদকে সামনে রেখে লালমনিরহাট, ঠাকুরগাঁও, কুমিল্লা, কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত এলাকা দিয়ে শত শত গরু অবৈধভাবে বাংলাদেশে ঢুকছে। প্রশাসনের কড়া নজরদারির মধ্যেও চোরাকারবারিরা নতুন নতুন কৌশলে বিদেশী গরু পারাপার করছে।

লালমনিরহাটের সাতটি সীমান্ত পয়েন্টে চোরাকারবারিদের তৎপরতা বাড়ছে। বিজেপির কড়া অবস্থানের পরও নদীপথে এবং চোরাই রাস্তায় গরু আসছে বাংলাদেশে। সবচেয়ে বেশি গরু আসছে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও কাঠালডাঙ্গি সীমান্ত দিয়ে।

মিয়ানমারের আরাকান আর্মি ও সরকারি বাহিনীর সংঘাতের মধ্যেও চোরাকারবারিরা রামু ও নাইখুমছড়ি সীমান্ত দিয়ে গরু পাচার অব্যাহত রেখেছে। স্থানীয় সূত্র জানায়, এসব গরু থাইল্যান্ড থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশে ঢুকছে। এতে করে দেশীয় খামারিরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে কড়া নজরদারি অব্যাহত রয়েছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও কিছু প্রভাবশালী ব্যক্তি এ ব্যবসার সঙ্গে জড়িত থাকায় গরু পাচার পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।

এদিকে, খামারিরা চোরাই গরুর প্রবেশ বন্ধ করে কোরবানির হাটে দেশীয় গরুর ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন। প্রশাসনও বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। তবে বাস্তবায়নে কতটুকু সফল হবে, তা সময়ই বলে দেবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...