| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে চিঠি দিয়ে যা চাইলো ডোনাল্ড ট্রাম্প

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১২ ১২:০২:০১
বাংলাদেশকে চিঠি দিয়ে যা চাইলো ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: নতুন করে উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। কেন্দ্রবিন্দু কাশ্মীর। দুই পরাশক্তির এই সংঘাতে এবার আলোচনায় উঠে এসেছে চীনের তৈরি শক্তিশালী যুদ্ধবিমান জেটন-সি। পাকিস্তান এই বিমান দিয়েই ভারতের রাফায়েল যুদ্ধবিমানের জবাব দিয়েছে বলে দাবি করছে।

বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে চীন শুধু দর্শক নয়—তারা শিখছে, নজর রাখছে এবং তাদের তৈরি অস্ত্রের কার্যকারিতা সরাসরি পর্যবেক্ষণ করছে।

এমন সময় এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশ কিনতে যাচ্ছে চীনের তৈরি এই জেটন-সি মাল্টিরোল যুদ্ধবিমান।

পুরনো এফ-সেভেনের জায়গায় আধুনিক জেটন-সি বাংলাদেশ বিমান বাহিনী ইতোমধ্যে ১৬টি জেটন-সি সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে। এগুলো ব্যবহৃত হবে পুরনো এফ-সেভেন ইন্টারসেপ্টরের জায়গায়। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন, দেশের আকাশ প্রতিরক্ষায় আধুনিকায়ন অত্যন্ত জরুরি।

এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে নতুন মাত্রা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, এতে করে বাংলাদেশ যেমন সামরিক দিক থেকে আরও শক্তিশালী হবে, তেমনি আঞ্চলিক নিরাপত্তাও পাবে নতুন রূপ।

চীন-বাংলাদেশ প্রতিরক্ষা বন্ধন আরও জোরদার চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতায় এই বিমান ক্রয় একটি নতুন অধ্যায় যোগ করছে।

এদিকে এই ঘটনাপ্রবাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে একটি চিঠি পাঠিয়েছেন। তবে সেই চিঠির বিষয়বস্তু কী—তা নিয়ে এখনো মুখ খোলেনি সরকার। তবে এটুকু পরিষ্কার, দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মঞ্চে বাংলাদেশ এখন এক বড় খেলোয়াড়।

জান্নাতুন/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...