| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

থানায় দাঁড়িয়ে স্বামীকে বাঁচাতে বিস্ফোরক মন্তব্য করলেন তামান্না

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১১ ১৮:৫৬:২৭
থানায় দাঁড়িয়ে স্বামীকে বাঁচাতে বিস্ফোরক মন্তব্য করলেন তামান্না

নিজস্ব প্রতিবেদক: ঢাকা: স্বামী ছোট সাজ্জাদের বিরুদ্ধে একাধিক মামলার পর তিনি এখন পুলিশের হেফাজতে। কিন্তু থানায় এসে সব অভিযোগ উপেক্ষা করে স্বামীর পক্ষেই দৃঢ় অবস্থান নিলেন তার স্ত্রী তামান্না। গণমাধ্যমের প্রশ্নের জবাবে স্পষ্টভাবে জানালেন—"আমি ওকে ভয় পেতাম, এখন আর ভয় পাই না। জামিন পেলে ওকে আমি শাসন করব।"

রোববার দুপুরে থানায় সাংবাদিকদের সামনে তামান্না বলেন, "আপনারা ভিডিওতে আমাকে ভালো দেখতে পান, আমি কেন ভালো থাকব না? আমি কি আসামি?" তিনি আরও অভিযোগ করেন, সাজ্জাদ নির্দোষ হলেও তাকে একের পর এক মামলায় ফাঁসানো হচ্ছে।

তামান্না বলেন, "আমার স্বামী যদি অপরাধীই হতো, তাহলে এখনো জামিন পেত না। হাইকোর্ট ও জজকোর্ট থেকে আমি নিজেও জামিন পেয়েছি। আমার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সেগুলোর কাগজপত্রও আমার কাছে রয়েছে।"

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তামান্না সরাসরি স্বীকার করেন, সাজ্জাদ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, "সাজ্জাদ ভাই বিএনপির রাজনীতির সাথেই জড়িত। আমার বিয়ের আগে তার নামে কোনো মামলা ছিল না। কিন্তু বিয়ের পর থেকেই তিনটা মামলা হয়ে গেছে। এখন আমি দিনের বেশিরভাগ সময় পুলিশ হেফাজতে থাকি।"

তামান্না আরও বলেন, "আমি যদি অপরাধী হতাম, তাহলে বারবার জামিন পেতাম না। এখন যেটুকু বুঝি, সাজ্জাদ ভালো হওয়ার চেষ্টা করছে। ওকে সময় দেওয়া দরকার।"

উল্লেখ্য, সম্প্রতি দুই খুনের ঘটনায় ছোট সাজ্জাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তিনি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। তবে তার স্ত্রী এখনও বিশ্বাস করেন, স্বামী নির্দোষ এবং তিনি নিজেও কোনও ষড়যন্ত্রের শিকার।

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...