| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ডাক্তার ভিজিটে সর্বোচ্চ ৫০০ টাকা বেঁধে দেওয়ার দাবি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১১ ১৭:৪৪:১৯
ডাক্তার ভিজিটে সর্বোচ্চ ৫০০ টাকা বেঁধে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসক ভিজিট ও ওষুধের লাগামছাড়া দাম বৃদ্ধির প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। রোববার (১১ মে) সকাল ১১টায় কুষ্টিয়া শহরের কলেজ মোড় এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অধিকাংশ মানুষই নিম্নমধ্যবিত্ত। অসুস্থ হলে চিকিৎসা নেওয়াটাই তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই চিকিৎসকের ভিজিট, ওষুধের দাম এবং ডায়াগনস্টিক টেস্টের ফি বেড়েই চলেছে।

তাদের দাবি—চিকিৎসকদের ভিজিট সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করতে হবে এবং অসহায় রোগীদের জন্য থাকতে হবে বিশেষ ছাড়ের ব্যবস্থা। দ্রুত চিকিৎসা সেবায় একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বানও জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি হাফিজুর রহমান লালু, বিজেপির জেলা সদস্যসচিব কে এম জাহিদ, স্বেচ্ছাসেবক দলের সোহেল রানা, শাহারিয়া ইমন রুবেলসহ আরও অনেকে।

আশা/

ট্যাগ: ডাক্তার

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...