| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভরিতে ৩ হাজার টাকার বেশি কমলো সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১০ ২১:০৯:৫৬
ভরিতে ৩ হাজার টাকার বেশি কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: টানা দুইবার মূল্যবৃদ্ধির পর দেশে কমেছে সোনার দাম। প্রতি ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরি এখন বিক্রি হবে ১ লাখ ৭১ হাজার ৮১১ টাকায়।

বৃহস্পতিবার ৮ মে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় সার্বিক বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম শুক্রবার ৯ মে থেকে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী সোনার দাম:

* ২২ ক্যারেট: প্রতি ভরি ১,৭১,৮১১ টাকা

* ২১ ক্যারেট: প্রতি ভরি ১,৬৩,৯৯৬ টাকা

* ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৪০,৫৭৫ টাকা

* সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,১৬,২৬৭ টাকা

রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

* ২২ ক্যারেট রুপা: ২,৫৭৮ টাকা

* ২১ ক্যারেট রুপা: ২,৪৪৯ টাকা

* ১৮ ক্যারেট রুপা: ২,১১১ টাকা

* সনাতন পদ্ধতি: ১,৫৮৬ টাকা

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের প্রভাবেই সোনার দামে এ ধরনের ওঠানামা দেখা যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...