| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল হামিদের দেশত্যাগে পুলিশের আগাম বার্তা উপেক্ষিত!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১০ ১৮:০৫:০৯
আব্দুল হামিদের দেশত্যাগে পুলিশের আগাম বার্তা উপেক্ষিত!

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা। অথচ কিশোরগঞ্জ জেলা পুলিশ তিন মাস আগেই পুলিশের বিশেষ শাখা (এসবি) ও ডিএমপিকে লিখিতভাবে জানায়, যাতে তাঁর বিদেশ যাত্রা ঠেকানো যায়। এসবির রাজনৈতিক শাখায় পাঠানো তালিকায় হামিদের নাম ছিল ৩৯ নম্বরে। এমনকি ইমিগ্রেশনে ঢোকার সময় এনএসআই, ডিজেএফআই ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়।

তবুও “সবুজ সংকেত” পেয়ে থাই এয়ারওয়েজের ফ্লাইটে করে বুধবার দিবাগত রাতে দেশ ছাড়েন তিনি। ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন—যারা এই দেশত্যাগে সহায়তা করেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে কিশোরগঞ্জের এসপি ও এক অতিরিক্ত এসপিকে প্রত্যাহার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে তদন্তকারী কর্মকর্তাসহ পুলিশের আরও দুই সদস্যকে। ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর।

ইমিগ্রেশন পুলিশ শাহজালাল বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে। প্রশাসনের নজরদারি ও জবাবদিহি নিয়েই এখন জনমনে প্রশ্ন।

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...