| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লঞ্চে দুই তরুণীকে মারধরের ঘটনায় ভাইরাল যুবক থানায় আত্মসমর্পণ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১০ ১৭:২২:১২
লঞ্চে দুই তরুণীকে মারধরের ঘটনায় ভাইরাল যুবক থানায় আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ লঞ্চঘাটে দুই তরুণীকে মারধরের ঘটনায় ভাইরাল হওয়া যুবক নেহাল আহমেদ জিহাদ নিজে থেকেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। শুক্রবার রাতে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে মুন্সিগঞ্জ সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত নেহাল। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ মামলা করেনি। তবে ভুক্তভোগীরা অভিযোগ করলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, ঢাকাগামী এমবি ক্যাপ্টেন লঞ্চে ব্যাচেলর পার্টির আয়োজন করা হয়েছিল। তৃতীয় তলার কেবিনে চলছিল তরুণ-তরুণীদের পার্টি। এতে কিছু যাত্রী অশ্লীল আচরণ ও মাদক সেবনের অভিযোগ তোলেন। পরে উত্তেজিত স্থানীয় জনতা লঞ্চে উঠে ভাঙচুর চালায় এবং দুই তরুণীকে বের করে এনে মারধর করে।

নেহালের দাবি, উত্তেজিত জনতাকে থামানোর জন্যই তিনি কিছু ব্যবস্থা নেন এবং তরুণীদের একটি কক্ষে নিরাপদে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। যদিও আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয় বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে ঘটনাটি নিয়ে একটি সাধারণ ডায়েরিও (জিডি) হয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...