| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

ভারত-পাকিস্তান সংঘর্ষে বাংলাদেশের প্রতিক্রিয়া

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৭ ২০:০৪:১৬
ভারত-পাকিস্তান সংঘর্ষে বাংলাদেশের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। জম্মু-কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারতের একযোগে ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের পাল্টা আক্রমণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ভারতের হামলায় পাকিস্তানের নয়টি শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর, পাকিস্তান বিমান বাহিনী পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন ও একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে বলে দাবি করছে ইসলামাবাদ।

এই সংকটময় মুহূর্তে বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকার দুই দেশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে উভয় পক্ষকে সংযম প্রদর্শন ও উত্তেজনা বৃদ্ধির মতো কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির স্বার্থে বাংলাদেশ বিশ্বাস করে যে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই এই সংকটের সমাধান সম্ভব। বাংলাদেশের প্রত্যাশা, দুই দেশ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পথ খুঁজে পাবে এবং এই অঞ্চলের জনগণ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবে।

সোহাগ আহমদে/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...