| ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

টয়লেটে মোবাইল ফোন ব্যবহার: ৬টি গুরুতর স্বাস্থ্যঝুঁকি

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১৩ ১২:৩৬:৪৫
টয়লেটে মোবাইল ফোন ব্যবহার: ৬টি গুরুতর স্বাস্থ্যঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এর অতিরিক্ত ব্যবহার, বিশেষ করে টয়লেটে বসে ফোন ব্যবহারের অভ্যাস যে স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর হতে পারে, তা আমরা অনেকেই জানি না। ২০২৩ সালে লিথুয়ানিয়াভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান নর্ডভিপিএনের এক জরিপে দেখা গেছে, উন্নত বিশ্বে প্রতি ১০ জনের ৬ জনই টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করেন, যা তরুণদের মধ্যে আরও বেশি প্রচলিত। জরিপ অনুযায়ী, ৯৩ শতাংশ তরুণ টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করেন। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

আসুন জেনে নিই টয়লেটে মোবাইল ফোন ব্যবহারের ৬টি স্বাস্থ্যঝুঁকি:

১. মেরুদণ্ড ও পেশিতে চাপ: টয়লেটে বসে মোবাইল ফোন ব্যবহারের সময় অনেকে দুই হাঁটুর ওপর কনুই ভর দিয়ে বসেন। এতে মেরুদণ্ড ও এর পাশের পেশিগুলোতে চাপ পড়ে, যা ধীরে ধীরে অস্বস্তি এবং ব্যথার কারণ হতে পারে।

২. পাইলসের ঝুঁকি বৃদ্ধি: দীর্ঘক্ষণ একই স্থানে বসে থাকার কারণে মলদ্বারের শিরার ওপর চাপ পড়ে, যা পাইলস বা হেমোরয়েডের সমস্যা সৃষ্টি করতে পারে। ক্রমাগত চাপে এই শিরাগুলো ফুলে ওঠে এবং আকারে বৃদ্ধি পেয়ে নিচের দিকে নেমে আসে। মলদ্বারের ৩টা, ৭টা ও ১১টার কাঁটার অবস্থানে থাকা রক্তের শিরাগুলো কোষ্ঠকাঠিন্যের কারণে চাপ খেয়ে ফুলে ওঠে।

৩. পায়ে ঝিঁঝিঁ লাগা: একই ভঙ্গিতে দীর্ঘক্ষণ বসে থাকলে পায়ে রক্ত সঞ্চালন কমে যায়। এর ফলে পায়ে ঝিঁঝিঁ ধরে যেতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

৪. জীবাণুর সংক্রমণ: টয়লেট হলো বিভিন্ন ধরনের জীবাণুর আতুঁড়ঘর। এখানে মোবাইল ফোন ব্যবহারের ফলে জীবাণু সহজেই ফোনে স্থানান্তরিত হতে পারে, যা পরে আপনার শরীরের ক্ষতির কারণ হয়। জীবাণুর সংক্রমণ এড়াতে নিয়মিত মোবাইল ফোন স্যানিটাইজ করা অত্যন্ত জরুরি।

৫. চোখের সমস্যা: দীর্ঘক্ষণ মোবাইলের পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখের ওপর চাপ পড়ে। মোবাইলের পর্দার নীল আলো চোখের জন্য ক্ষতিকর। টয়লেটে মোবাইল ব্যবহারের ফলে চোখের বিশ্রাম ব্যাহত হয় এবং এটি দৃষ্টিশক্তি ঝাপসা করে দিতে পারে।

৬. ঘুমের ব্যাঘাত: অনেকে রাতে ঘুম থেকে উঠে টয়লেটে গিয়ে মোবাইল ফোন ব্যবহার করেন। এতে ঘুমের রুটিন ব্যাহত হয়। মোবাইলের আলো ঘুমকে দূরে সরিয়ে দেয়, যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই, টয়লেটে মোবাইল ফোন ব্যবহারের অভ্যাস দ্রুত পরিহার করা উচিত।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...