| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

পাকিস্তান-বাংলাদেশ সীমান্তে ঘাঁটি বানাচ্ছে ভারত, কীসের ইঙ্গিত দিচ্ছে দিল্লি!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৫ ১৪:৩১:৪২
পাকিস্তান-বাংলাদেশ সীমান্তে ঘাঁটি বানাচ্ছে ভারত, কীসের ইঙ্গিত দিচ্ছে দিল্লি!

নিজস্ব প্রতিবেদক: ভারতের পূর্ব ও পশ্চিম সীমান্তে নজরদারি জোরদার করতে বড় ধরনের উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর জন্য গঠন করা হচ্ছে ১৬টি নতুন ব্যাটালিয়ন এবং দুটি ফরোয়ার্ড হেডকোয়ার্টার। বিশেষজ্ঞদের মতে, এটি চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের একটি কৌশলগত প্রস্তুতি।

দ্য ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রকল্পটির নীতিগত অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং খুব শিগগিরই চূড়ান্ত অনুমোদনও পাওয়া যাবে। নতুন ব্যাটালিয়নগুলোতে মোট ১৭ হাজার সদস্য নিয়োগ দেওয়া হবে, যা আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়ন হবে।

একটি হেডকোয়ার্টার স্থাপন করা হবে মিজোরামে (বাংলাদেশ সীমান্তে), অন্যটি জম্মুতে (পাকিস্তান সীমান্তে)। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ এবং নিরাপত্তা হুমকি রোধে এ পদক্ষেপ অত্যন্ত জরুরি।

বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হামলা এবং বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ভারতের সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের আশঙ্কা এবং কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পূর্ব ও পশ্চিম দুই সীমান্তেই নজরদারি জোরদার করছে।

বিএসএফ বর্তমানে প্রায় ৬৭২৬ কিলোমিটার সীমান্ত পাহারা দেয়। এর মধ্যে ১০৪৭ কিলোমিটার এলাকায় এখনো কোনো প্রকার সুরক্ষা বেড়া নেই, যা নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। নদী ও পাহাড়ঘেরা দুর্গম অঞ্চলে নজরদারি কঠিন হওয়ায় নতুন ব্যাটালিয়ন ও হেডকোয়ার্টার স্থাপনকে জরুরি হিসেবে দেখছে কর্তৃপক্ষ।

ভারতের এই পদক্ষেপকে অনেকে দীর্ঘমেয়াদি সীমান্ত নিরাপত্তা কৌশলের অংশ হিসেবেও দেখছেন। উদ্দেশ্য শুধু বর্তমান হুমকি নয়, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতিও নিশ্চিত করা।

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...