| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০২ ২২:১৮:৪৯
সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা থেকে এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২ মে) সন্ধ্যায় উপজেলার গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—পাটগ্রামের মোস্তাক হোসেনের ছেলে রিমন (এসএসসি পরীক্ষার্থী) এবং বগুড়া শহরের সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম। তারা মামা-ভাগ্নে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তারা সীমান্ত ঘেঁষা এলাকায় ঘুরতে যান এবং পাশের একটি চা বাগানের ছবি তুলছিলেন। এসময় বিএসএফের একটি টহল দল (প্রায় ২৫ জন সদস্য) তাদের ধরে নিয়ে যায়।

ঘটনার পরপরই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে এবং রাতেই পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনার উদ্যোগ নেয়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, “বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগে রয়েছে। কূটনৈতিক প্রচেষ্টা চলছে।”

এর আগে, একইদিন সকালে দিনাজপুরের বিরল সীমান্ত থেকেও দুই বাংলাদেশি কৃষককে আটক করে বিএসএফ। পরে স্থানীয়রা দুই ভারতীয় নাগরিককে আটক করলে, পতাকা বৈঠকের মাধ্যমে দুই পক্ষ বন্দি বিনিময় করে।

সীমান্তে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। মানবাধিকারকর্মীরা বলছেন, এ ধরনের ঘটনা আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে সমাধান হওয়া উচিত।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...