মে মাসে সরকারি চাকরিজীবীদের জন্য দুইবার তিনদিনের ছুটি
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীরা মে মাসে দুবার তিনদিনের ছুটি পাচ্ছেন। ১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক শ্রমিক দিবসের ছুটি, সাথে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিনদিনের ছুটি। পরবর্তী ছুটি ১১ মে (রবিবার) বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে, যেখানে আগের দুইদিন সাপ্তাহিক ছুটি যোগ হবে।
এছাড়া, সরকারি কর্মচারীরা ঈদুল ফিতরের ছুটির পর এবার মে মাসে আবারো দুই দফায় তিনদিনের ছুটি উপভোগ করতে যাচ্ছেন। বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন এবং ছুটির নিয়ম অনুযায়ী ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগও রয়েছে।
আশা/
