ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমাদের সহকর্মী শামম রেজা সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে সরাসরি জানাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি।
সংঘর্ষ এখন অনেকটাই স্তিমিত। বর্তমানে উভয় পক্ষের মাঝখানে পুলিশ অবস্থান নিয়েছে। কিছুক্ষণ আগেও সিটি কলেজের ভেতর থেকে বাইরে জানালার ফাঁক দিয়ে ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। তখন মূলত পুলিশের সঙ্গে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান ছিল।
এই উত্তেজনাকর পরিস্থিতির কারণে আশপাশের রাস্তায় থাকা পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়ে পালিয়ে যান। সংঘর্ষে উভয় পক্ষেরই কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সদস্য আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিটি কলেজের শিক্ষকরা বাইরে চলে আসেন। জানা গেছে, তাদের মধ্যেও দুজন শিক্ষক আহত হয়েছেন। শিক্ষকেরা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অনেককে ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে কলেজের প্রধান গেটটি তালাবদ্ধ করে রাখা হয়েছে।
সূত্র জানায়, সংঘর্ষের সূত্রপাত হয় সকালে। প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা কলেজ ও সিটি কলেজের দুই শিক্ষার্থীর মধ্যে কথাকাটাকাটি থেকেই ঘটনার শুরু। এর পর সাড়ে সাতটার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে সিটি কলেজে গিয়ে হামলা চালায়—এমন অভিযোগ পাওয়া গেছে।
তবে এখনো পর্যন্ত ঢাকা কলেজের শিক্ষার্থীদের বক্তব্য পাওয়া যায়নি, ফলে তাদের দিক থেকে বিস্তারিত জানা যায়নি। সিটি কলেজের শিক্ষার্থীরা দাবি করেছেন, হামলার সময় তারা ক্লাসে ছিলেন এবং কেউ কেউ পরীক্ষা দিচ্ছিলেন। তখনই হামলা চালানো হয় এবং এতে বেশ কয়েকজন আহত হন।
বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে এবং সংঘর্ষ নেই।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
