| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন ইশরাক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২১ ১৩:৩০:০৬
থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক: প্রাইমশি ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যা মামলার প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে প্রশাসনের প্রতি কঠোর বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাফ হোসেন। তিনি তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই হুঁশিয়ারি দেন।

ইশরাক হোসেন বলেন, ‘‘এই নিষ্ঠুর হত্যাকাণ্ডে যারাই জড়িত, তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ইতিমধ্যে কিছু সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তবে যারা এখনো ধরা ছোঁয়ার বাইরে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’’

তিনি আরো বলেন, ‘‘যদি প্রশাসনকে কোনভাবে বাধা দেয়ার চেষ্টা করা হয়, তবে আমরা ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট থানা গুলো ঘেরাও করব।’’

গত ১৯ এপ্রিল, রাজধানী ঢাকা শহরের বনানী এলাকায় প্রাইমশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক সংঘর্ষে নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। এই দিনই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রদের সাথে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ছুরিকাঘাত করে পারভেজকে, যার ফলে তিনি প্রাণ হারান। নিহত পারভেজকে ছাত্রদলের কর্মী হিসেবে চিহ্নিত করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।

সোহাগ/

ট্যাগ: বিএনপি

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...