| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের অনুষ্ঠানে দেখা মিললো পলাতক আ. লীগ নেতাদের

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২১ ১১:১৭:১৮
বিয়ের অনুষ্ঠানে দেখা মিললো পলাতক আ. লীগ নেতাদের

গত জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের কিছু সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যকে দেখা গেছে লন্ডনে একটি বিয়ের অনুষ্ঠানে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের এই অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে গণহত্যা ও দুর্নীতিসহ নানা গুরুতর অভিযোগ রয়েছে।

স্থানীয় সময় রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় লন্ডনের ওটু এরিনার অভিজাত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই বিয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশ নেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

তারা অনুষ্ঠানে বেশ হাসিখুশি মেজাজে ছিলেন, নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তা বলেন এবং অনেকের সঙ্গে ছবি তোলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম তানজানিয়া ম্যাচ, Live দেখুন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম তানজানিয়া ম্যাচ, Live দেখুন

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে তানজানিয়ার বিপক্ষে জয়ের পথে এগিয়ে রয়েছে ব্রাজিল। ম্যাচের ৮০ মিনিট ...

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি ...