| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিএনপির সাথে মতানৈক্য নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২০ ২৩:০৩:১৯
বিএনপির সাথে মতানৈক্য নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: এক সাক্ষাৎকারে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে নাহিদ ইসলাম বলেন, “জুলাইয়ের আন্দোলনের পর আমরা যারা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, তারা সবাই একযোগে রাজপথে আন্দোলন করেছি। তবে সম্প্রতি কিছু রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ বা ভিন্নমত প্রকাশ দেখা যাচ্ছে। কেউ কেউ একে 'অনৈক্য' বলে দাবি করলেও, আমরা মনে করি এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব মতামত থাকতেই পারে। ভিন্নমত মানেই অনৈক্য নয়।”

তিনি আরও বলেন,

“বর্তমানে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান। সবাই নিজের মত প্রকাশ করতে পারছে, যা ইতিবাচক। আমরা মনে করি না এই ভিন্নমতের সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। বরং, ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলই এখনো ঐক্যবদ্ধ।”

নাহিদ ইসলাম জানান, তাদের দল সবসময় ফ্যাসিবাদবিরোধী অবস্থানে আছে এবং এখনো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সংলাপ চালিয়ে যাচ্ছে। প্রয়োজনে মাঠের আন্দোলনেও একসাথে নামার প্রস্তুতি রয়েছে তাদের।

“আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমেই যেকোনো মতপার্থক্য দূর করা সম্ভব। বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তিকে আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না—এই বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...