| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কোরবানির ঈদে লোডশেডিং ও যানজট নিয়ে যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২০ ২০:৪৩:০৯
কোরবানির ঈদে লোডশেডিং ও যানজট নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশে বিদ্যুৎ বিপর্যয় এবং যানজটের মতো সমস্যাগুলো ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার আশ্বাস দিয়েছেন সরকারের শীর্ষ উপদেষ্টারা।

রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে এমন আশার কথা জানান সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, রমজানে দ্রব্যমূল্য ও লোডশেডিং পরিস্থিতি সফলভাবে নিয়ন্ত্রণ করায় মানুষের ভোগান্তি অনেকটাই কমেছে। এবারের ঈদেও যেন সেই ধারা অব্যাহত থাকে, সে আহ্বান জানান তিনি।

উপদেষ্টা ফাওজুল বলেন, “আমরা এবার যৌথভাবে ইউনিট হিসেবে কাজ করছি, কোনো মন্ত্রণালয় এককভাবে নয়। সবকিছু ঠিক থাকলে ঈদুল আজহায় লোডশেডিং ন্যূনতম থাকবে এবং যানজটও দেখা যাবে না। ইনশাআল্লাহ, এবারের ঈদযাত্রাও হবে স্বস্তিদায়ক ও সুষ্ঠু।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মহিনউদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া।

রুবেল/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...