| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রসুন কেজিতে বাড়ল ৫০ টাকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২০ ১৩:৩২:০৭
রসুন কেজিতে বাড়ল ৫০ টাকা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর বাজারে হঠাৎ করেই রসুনের দামে বড় ধরনের উর্ধ্বগতি দেখা গেছে। এক সপ্তাহ আগেও যে রসুন বিক্রি হচ্ছিল ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে, এখন সেই রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। অর্থাৎ কেজিতে ৫০ টাকার চমকপ্রদ বৃদ্ধি। ব্যবসায়ীদের অভিযোগ, কিছু মজুতদার সিন্ডিকেট এই অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য দায়ী।

স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, বাজারে উৎপাদন বা আমদানি সংকট না থাকলেও, রসুনের দাম দ্রুতগতিতে বাড়ছে। এতে ক্ষুব্ধ ক্রেতা ও সাধারণ বিক্রেতারা।

রসুন কিনতে আসা স্থানীয় একজন ক্রেতা আহাদ ইসলাম বলেন, “গত সপ্তাহে ৭০ টাকায় কিনেছিলাম, আজ কিনলাম ১২০ টাকায়। মাত্র কয়েক দিনের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বাড়া সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর।”

আরেক ক্রেতা হামিদুর রহমান বলেন, “রসুন, আদা, পেঁয়াজ—সব মসলারই দাম লাগামহীনভাবে বাড়ছে। কিছুদিনেই রসুনে ৫০ টাকা ও পেঁয়াজে ২০ টাকা কেজিতে বেড়ে গেছে। বাজারে প্রশাসনের যথাযথ মনিটরিং না থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

এ বিষয়ে হিলি বাজারের এক পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান জানান, “আমরা রসুন ও পেঁয়াজ সংগ্রহ করি পাবনা, ফরিদপুর ও নাটোর অঞ্চল থেকে। বর্তমানে বড় ব্যবসায়ীরা রসুন মজুত করছেন, ফলে আমরাও বেশি দামে কিনতে বাধ্য হচ্ছি এবং সেই অনুযায়ী বেশি দামে বিক্রি করছি।”

ব্যবসায়ীদের মতে, বাজারে সরকারের তদারকি জোরদার না করলে নিত্যপ্রয়োজনীয় মসলাজাত পণ্যের দাম এভাবেই অস্বাভাবিক হারে বাড়তে থাকবে।

ট্যাগ: রসুন

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...