| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ইতিহাসের সর্বোচ্চ বাড়ল সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৯ ২০:৫২:৩১
ব্রেকিং নিউজ ; ইতিহাসের সর্বোচ্চ বাড়ল সোনার দাম

দেশের স্বর্ণ বাজারে আবারও বড় ধরনের উত্থান। সোনার দাম বেড়ে গড়ল নতুন রেকর্ড। প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৬২৪ টাকা। নতুন এই দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা—যা দেশে সোনার দামের ইতিহাসে সর্বোচ্চ।

শনিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। সংগঠনের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল রোববার (২০ এপ্রিল) থেকে এই নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম বৃদ্ধির প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। সামগ্রিক মূল্য পরিস্থিতি বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দাম (ভরি প্রতি - ১১.৬৬৪ গ্রাম):

- ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ : ১,৬৭,৮৩৩ টাকা

- ২১ ক্যারেট এক ভরি স্বর্ণ : ১,৬০,২০৫ টাকা

- ১৮ ক্যারেট এক ভরি স্বর্ণ : ১,৩৭,৩০৯ টাকা

- সনাতন পদ্ধতিএক ভরি স্বর্ণ : ১,১৩,৪৯১ টাকা

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। আগের দামই বহাল রয়েছে।

রুপার দাম (ভরি প্রতি):

- ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ : ২,৫৭৮ টাকা

- ২১ ক্যারেট এক ভরি স্বর্ণ : ২,৪৪৯ টাকা

- ১৮ ক্যারেট এক ভরি স্বর্ণ এক ভরি স্বর্ণ : ২,১১১ টাকা

- সনাতন পদ্ধতি এক ভরি স্বর্ণ : ১,৫৮৬ টাকা

দেশীয় বাজারে স্বর্ণের এমন মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতা এবং ডলার সংকটের মতো কারণগুলোই এর পেছনে বড় ভূমিকা রাখছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...