| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আজ দুপুরের মধ্যে ৮ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৮ ১০:৫৬:২৮
আজ দুপুরের মধ্যে ৮ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা

আজ শুক্রবার (১৮ এপ্রিল) দেশের অন্তত আটটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ভোরে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ভোর ৪টা থেকে দুপুর ১টার মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়ার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ এবং খুলনা বিভাগের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও যশোরে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে থাকতে পারে তীব্র বজ্রপাতও।

এই ঝড়বৃষ্টি ও বজ্রপাতের কারণে তিনি কৃষক ও কৃষিশ্রমিকদের প্রতি বিশেষ সতর্কবার্তা দিয়েছেন। তিনি পরামর্শ দিয়েছেন, দুপুর ১২টার আগ পর্যন্ত যেন কেউ খোলা মাঠে কাজ না করেন। একই ধরনের সতর্কতা দিয়েছেন নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার কৃষকদের প্রতিও, যেখানে একই সময়ের মধ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় জনসাধারণ, বিশেষ করে কৃষকদের সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মাঠে কাজ করার সময় আকাশের অবস্থা পর্যবেক্ষণ করার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...