উপদেষ্টাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন নুরুল হক নুর
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এক ফেসবুক পোস্টে উপদেষ্টাদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, "আমাদের আবার রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা যদি রাস্তায় নামি, তবে অনেক উপদেষ্টাকেই দেশ ছাড়তে হবে।"
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুর বলেন, ১/১১ সময়কালেও শুধু রাজনীতিবিদ নয়, কিছু প্রভাবশালী ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছিল। যদিও সরকারের একটি এজেন্ডা ছিল, তবুও যাদের ধরা হয়েছিল তাদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতি, চাঁদাবাজি, অর্থপাচার, কর ফাঁকির মতো গুরুতর অভিযোগ ও প্রমাণ ছিল।
তিনি আরও বলেন, "৫ আগস্টের অভ্যুত্থানের পর বিগত ১৬ বছরের স্বৈরশাসনের সুবিধাভোগী চাঁদাবাজ, দখলবাজ, লুটেরা ও অর্থ পাচারকারীদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি। বরং অনেককেই ‘সেইফ এক্সিট’ দিয়ে অবৈধ সম্পদ বিদেশে পাচার ও মালিকানা হস্তান্তরের সুযোগ করে দেওয়া হয়েছে। গণমাধ্যমে একাধিক রিপোর্ট প্রকাশের পরও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।"
নুর আরও বলেন, এস. আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলো থেকে সংশ্লিষ্টদের সরানো হলেও সবচেয়ে বড় ভূমিদস্যু ও লুটেরাদের বিরুদ্ধে এখনো কোনো কঠোর পদক্ষেপ দেখা যাচ্ছে না। সরকারের একচেটিয়া উন্নয়ন বাজেটে কিছু প্রতিষ্ঠান আজও টেন্ডারবাজির মাধ্যমে অব্যাহতভাবে কাজ করে চলেছে।
এছাড়াও তিনি অভিযোগ করেন, "জয়বাংলা কনসার্ট কিংবা বিদেশি শিল্পীদের আনার নামে হাজার হাজার কোটি টাকা পাচারকারী এশিয়াটিক গ্রুপ এখনো নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছে।"
সবশেষে নুর বলেন, “২০২৪ সালের বাংলায় ফ্যাসিস্ট লুটেরা ও মাফিয়াদের আর কোনো স্থান নেই। উপদেষ্টাদের উদ্দেশে বলছি—এই দুর্বৃত্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন। নয়তো তাদের বাঁচাতে গিয়ে নিজেরাই বিপদে পড়বেন। মনে রাখবেন, এই পরিবর্তনের জন্য আপনারা কেউ রাজপথে রক্ত দেননি, জেলে যাননি, গুম হননি। তাই আমাদের আবার রাস্তায় নামতে বাধ্য করবেন না। আমরা নামলে বহু উপদেষ্টার দেশ ছাড়া অনিবার্য হয়ে পড়বে।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
