| ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

অবশেষে বিশ্বজগত ধ্বংসের সময় জানালেন বিজ্ঞানীরা

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৭ ১০:৫৬:২৩
অবশেষে বিশ্বজগত ধ্বংসের সময় জানালেন বিজ্ঞানীরা

নিজস্ব প্রতিবেদক: একদিন শেষ হবে এই বিশাল মহাবিশ্ব—এই চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করেছেন বিজ্ঞানীরা। বিষয়টি শুনতে যেমন কল্পকাহিনির মতো, তেমনই বাস্তব ও বৈজ্ঞানিক সত্য। জ্যোতির্বিজ্ঞানী ও মহাকাশ গবেষণা সংস্থাগুলোর পর্যবেক্ষণ বলছে, মহাবিশ্বের শেষ একদিন নিশ্চিতভাবেই হবে।

তবে এটি কোনো হঠাৎ ঘটনা নয়। ধীরে ধীরে, দীর্ঘ সময় ধরে এক বিষণ্ন ও শান্ত প্রক্রিয়ায় নিভে যাবে মহাবিশ্বের সব আলো। এখন আমরা যে যুগে বাস করছি, তাকে বলা হয় "স্টেলিফাস যুগ"—যেখানে নতুন নতুন নক্ষত্র জন্ম নিচ্ছে। এই যুগ শুরু হয়েছিল বিগ ব্যাং-এর প্রায় ১ মিলিয়ন বছর পর এবং এটি টিকে থাকতে পারে প্রায় ১০০ ট্রিলিয়ন বছর পর্যন্ত।

কিন্তু বিজ্ঞানীদের মতে, মহাবিশ্বে হাইড্রোজেন সীমিত। একসময় সব হাইড্রোজেন শেষ হয়ে যাবে। তখন নতুন নক্ষত্র আর জন্মাবে না। বড় বড় নক্ষত্রগুলো বিস্ফোরিত হয়ে যাবে সুপারনোভার মাধ্যমে, আর অবশিষ্ট থাকবে নিউট্রন তারা, হোয়াইট ডুয়ার্ফ ও ব্ল্যাক হোল।

এরপর ধীরে ধীরে ক্ষুদ্র নক্ষত্রগুলোর আলোও নিভে যাবে। যে মহাবিশ্ব একসময় তারায় ভরা ছিল, তা একসময় ডুবে যাবে চরম অন্ধকারে। তবে এতেও মহাবিশ্ব পুরোপুরি নিষ্ক্রিয় হবে না। কিছু ধ্বংসপ্রাপ্ত তারা সামান্য আলো ছড়াবে, আর কিছু মৃত গ্রহ তখনো প্রদক্ষিণ করবে তাদের কেন্দ্রীয় নক্ষত্রকে।

এদিকে, ডার্ক এনার্জির কারণে মহাবিশ্বের সম্প্রসারণ থামবে না, বরং তা বাড়তেই থাকবে। এক পর্যায়ে গ্যালাক্সিগুলো এত দূরে সরে যাবে যে কাছের গ্যালাক্সিগুলোকেও দেখা যাবে না।

আজকের এই ১৩.৮ বিলিয়ন বছরের পুরোনো মহাবিশ্ব তুলনায় ভবিষ্যতের মহাবিশ্ব হবে আরও নিঃসঙ্গ, অন্ধকার আর রহস্যময়। একদিন এই মহাজাগতিক ভোরেরও অবসান ঘটবে, আর মহাবিশ্ব রূপ নেবে এক শীতল, নীরব, ও একাকী অন্ধকারে।

–লিমা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে তেমনই দুশ্চিন্তার। ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামার আগে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ও ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...