| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মোবাইলেই জেনে নিন—বাপ-দাদার নামে কোথায় কত জমি আছে!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৫ ১১:০৯:৩৪
মোবাইলেই জেনে নিন—বাপ-দাদার নামে কোথায় কত জমি আছে!

অনেকেই জানেন না, তাদের বাপ-দাদার নামে কোথায় কতটুকু জমি আছে। কেউ কেউ হয়তো জানেন, কিন্তু সময়ের অভাবে খোঁজখবর রাখা হয় না, ফলে সেই জমি চলে যাচ্ছে অন্যের দখলে। বিশেষ করে যারা শহরে বড় হয়েছেন, তাদের পক্ষে গ্রামের জমিজমার তথ্য রাখা বেশ কঠিন।

এই সমস্যার সমাধানে বাংলাদেশ সরকার চালু করেছে “ই-পর্চা (e-porcha)” নামক একটি অনলাইন সেবা। এখন ঘরে বসেই জানা যাচ্ছে—বাবা, দাদা, এমনকি নানার নামেও কোথায় কত জমি রয়েছে!

মাত্র ২ থেকে ৫ মিনিটেই মোবাইল বা কম্পিউটারে দেখে নিতে পারবেন জমির খতিয়ান। আগের মতো ভূমি অফিসে গিয়ে ঘুরাঘুরির দিন শেষ। চাইলে এখান থেকেই জমির সার্টিফায়েড কপির আবেদনও করতে পারবেন।

জমির তথ্য জানার ধাপগুলো খুব সহজ:

১. গুগলে লিখুন: e-porcha ২. প্রথমে যে ওয়েবসাইট আসবে (https://e-porcha.gov.bd), সেটিতে প্রবেশ করুন ৩. ওয়েবসাইটে গিয়ে ক্লিক করুন ‘খতিয়ান অনুসন্ধান’ অপশনে 4. এরপর বেছে নিন বিভাগ, জেলা, উপজেলা ও মৌজার নাম 5. তারপর নির্বাচন করুন পর্চার ধরন: CS, SA, RS, BS (একবারে একটাই দেওয়া যাবে) 6. এখন খুঁজুন খতিয়ান নম্বর, দাগ নম্বর বা মালিকের নাম দিয়ে 7. চাইলে দাদা, বাবা, স্বামী বা মামার নাম দিয়েও খোঁজ করা যাবে 8. অবশেষে ক্যাপচা দিয়ে ‘অনুসন্ধান’ বাটনে ক্লিক করুন

তৎক্ষণাৎ আপনি পেয়ে যাবেন জমির বিস্তারিত খতিয়ান তথ্য।

এই ডিজিটাল সেবা কেন গুরুত্বপূর্ণ?

ই-পর্চা সেবার মাধ্যমে ঘরে বসেই জমির তথ্য পাওয়া যাচ্ছে নির্ভরযোগ্যভাবে। জমিজমা নিয়ে হয়রানি বা দুর্নীতি অনেকাংশে কমে আসছে। সরকার ভূমি ব্যবস্থাপনা আধুনিক ও ডিজিটাল করতে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে—এই ওয়েবসাইট তারই একটি ফল।

তাই আর দেরি কেন?

আপনার বাপ-দাদার জমির খোঁজ এখন আপনার হাতের মুঠোয়। আজই ঢুঁ মারুন e-porcha.gov.bd ওয়েবসাইটে, আর জেনে নিন—আপনার পূর্বপুরুষদের রেখে যাওয়া মূল্যবান সম্পদের আসল হিসাব।

ট্যাগ: জমি

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...