| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বরবাদ’ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিলেন শাকিব

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১২ ২০:৪৮:১৬
বরবাদ’ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিলেন শাকিব

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয়েছে মেহেদী হাসান হৃদয়ের, আর প্রথম ছবিতেই বাজিমাত!

ছবিটি দর্শক-সমালোচক সবার কাছ থেকেই ইতিবাচক সাড়া পাচ্ছে। বক্স অফিসেও করছে দুর্দান্ত ব্যবসা। এর মধ্যেই উঠে এসেছে বাজেট ও শাকিব খানের পারিশ্রমিক নিয়ে আলোচনা। এসব নিয়ে মুখ খুলেছেন পরিচালক হৃদয়।

২০১২ সাল থেকে টিভি নাটকে কাজ করছেন মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’ তার প্রথম সিনেমা। প্রথম ছবিতেই এমন সফলতা—কেমন লাগছে?

উত্তরে তিনি বলেন, “অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের একটাই লক্ষ্য ছিল—দর্শক যেন সিনেমাটি দেখে। সেই জায়গায় আমরা সফল হয়েছি। খুব ভালো লাগছে।”

‘বরবাদ’ সিনেমার বাজেট কেমন ছিল? এই প্রশ্নে নির্মাতা বলেন, “বাজেটের সঠিক হিসাব প্রযোজকই ভালো বলতে পারবেন। তবে ধারণা করছি, খরচ হয়েছে প্রায় ১৫-১৬ কোটি টাকা।”

বর্তমানে দেশে প্রেক্ষাগৃহের সংখ্যা কম থাকলেও সিনেমাটি ১২৩টি প্রেক্ষাগৃহে চলমান। এত বড় বাজেট—উঠে আসবে কি?

হৃদয়ের বিশ্বাস, “অবশ্যই সম্ভব। দর্শকদের সাড়া দেখেই বোঝা যাচ্ছে, সিনেমাটি ভালোই চলছে। না চললে এত টাকা উঠত না।”

সবচেয়ে আলোচিত প্রশ্ন—শাকিব খানের পারিশ্রমিক কত? এই প্রশ্নে হৃদয় প্রথমে কিছুটা দ্বিধায় পড়লেও পরে জানান, “সম্ভবত তিনি ১ কোটি ২০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন।”

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন ইধিকা পাল। আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদসহ অনেকে। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...