| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে চিঠি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১২ ১৫:৪৩:৩৬
ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ শুধু দানের অঙ্কেই নয়, নানা অদ্ভুত চিঠি আর চিরকুটে মাঝেমধ্যেই বিস্ময়ের জন্ম দেয়। এবার সেই ধারাবাহিকতায় মসজিদের দানবাক্সে পাওয়া গেছে একটি ব্যতিক্রমী চিরকুট, যেখানে অজ্ঞাত এক ব্যক্তি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ৫ বছর মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দেখতে চেয়েছেন।

চিরকুটে লেখা ছিল: “ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই — সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও।” চিরকুটটি দানবাক্সে পাওয়া গেলেও চিঠিদাতার পরিচয় জানা যায়নি।

শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টা থেকে শুরু হয় পাগলা মসজিদের ৯টি লোহার দানবাক্স ও ২টি ট্যাংকের খোলা ও গণনার কাজ। এবার পাওয়া গেছে ২৮ বস্তা টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার। এখনো গণনা চলছে। এতে অংশ নিয়েছে প্রায় ৪০০ সদস্যের একটি বিশাল দল।

চার মাস ১২ দিন পর এবার দানবাক্স খোলা হলো। আগেরবার, অর্থাৎ ২০২৩ সালের ৩০ নভেম্বর, ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা উঠেছিল, যা রেকর্ড পরিমাণ বলে জানায় মসজিদ কর্তৃপক্ষ।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।

জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, “পাগলা মসজিদ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এখানে সব ধর্মের মানুষ দান করেন। আমরা দানের টাকায় একটি অত্যাধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণ করছি, যেখানে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।”

পাগলা মসজিদে দান যেমন আস্থা আর ভালোবাসার প্রতীক, তেমনি এই ধরনের চিরকুট সমাজের নানা ভাবনা ও আশা-আকাঙ্কাও তুলে ধরে। এবারকার চিরকুট তারই এক ব্যতিক্রমী উদাহরণ।

— গনি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...