| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

শাকিবের ‘বরবাদ’ সিনেমা ৭ দিনে রেকর্ড পরিমাণ আয়

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৯ ১৪:১০:৫৪
শাকিবের ‘বরবাদ’ সিনেমা ৭ দিনে রেকর্ড পরিমাণ আয়

নিজস্ব প্রতিবেদক: এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা মুক্তির পর প্রথম থেকেই ব্যাপক ব্যবসা করছে। সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা দলে দলে ‘বরবাদ’ দেখতে আসছেন।

এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বিগ বাজেটের এই সিনেমা মুক্তির পর কতো আয় করেছে? এই প্রশ্নের উত্তর সম্প্রতি শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, মুক্তির প্রথম সাতদিনে ‘বরবাদ’ সিনেমার গ্রস কালেকশন দাঁড়িয়েছে ২৭ কোটি ৪৩ লাখ টাকা।

তবে, সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে কত আয় করেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে, সব মিলিয়ে প্রথম সপ্তাহে শাকিবের ‘বরবাদ’ আয় করেছে ২৭ কোটি টাকা, যা দেশের সিনেমা শিল্পে একটি রেকর্ড হতে পারে।

২০২৩ সালের ঈদুল আযহায় শাকিব খানের ‘প্রিয়তমা’ এক মাসে ২৭ কোটি টাকার টিকেট বিক্রি করেছিল। এবার মাত্র সাত দিনে ‘বরবাদ’ সেই সাফল্যে পৌঁছেছে, যার ফলে সিনেমাটি ইতোমধ্যেই ব্লকবাস্টার হিট হিসেবে পরিচিতি পেয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি মাসেই ‘বরবাদ’ সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, এবং ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পাবে। ফলে, এই আয়ের পরিমাণ খুব শীঘ্রই ৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

এদিকে, সিঙ্গেল স্ক্রিনে বেশিরভাগ হল দুটি সপ্তাহের জন্য ‘বরবাদ’ সিনেমাটি বুকিং নিয়েছিল। তবে, খবর পাওয়া গেছে যে, বেশ কিছু হল নতুন রেন্টাল চুক্তি করে সপ্তাহ বাড়িয়ে নিয়ে যাচ্ছে সিনেমার প্রদর্শন।

‘বরবাদ’ সিনেমার নায়িকা হিসেবে অভিনয় করেছেন ইধিকা পাল, এবং এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া, ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান আইটেম গানে পারফর্ম করেছেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...