| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বাংলাদেশের যেসব স্থানে বৃষ্টি হতে পারে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৮ ২১:২৩:৫৩
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বাংলাদেশের যেসব স্থানে বৃষ্টি হতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট আকার ধারণ করেছে, যার প্রভাবে দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় তাপপ্রবাহের বিস্তারও হ্রাস পেয়েছে। গতকাল সোমবার দেশের আটটি জেলায় তাপপ্রবাহ থাকলেও আজ তা কমে দাঁড়িয়েছে মাত্র চারটি জেলায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (৮ এপ্রিল) ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী ও যশোরে মৃদু তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে, তবে তা কমে আসতে পারে।

লঘুচাপের প্রভাবে আগামীকাল বুধবার এবং পরদিন বৃহস্পতিবার সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, এই সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও তা না হলেও, এর প্রভাবে বৃষ্টিপাত বেড়েই চলবে। এই বৃষ্টি আগামী এক থেকে দুই দিন সারাদেশেই অব্যাহত থাকতে পারে।

তিনি আরও বলেন, বুধবার থেকে তাপপ্রবাহ আরও প্রশমিত হতে পারে এবং বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য কমে আসার সম্ভাবনা রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...