| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফেসবুকে লুট করা জুতা বিক্রির পোস্ট: যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৮ ১২:৪৪:১৫
ফেসবুকে লুট করা জুতা বিক্রির পোস্ট: যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: সিলেটে বাটা শোরুমে হামলা চালিয়ে লুণ্ঠিত জুতা ফেসবুকে বিক্রির চেষ্টা করার অভিযোগে মামুনুল হকসহ ১৪ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন— মো. রাজন, ইমন (১৯), মো. রাকিব (১৯), মো. আব্দুল মোতালেব (৩৫), মিজান আহমদ (৩০), সাব্বির আহমদ (১৯), জুনাইদ আহমদ (১৯), মো. রবিন মিয়া (২০), সৈয়দ আলআমিন তুষার (২৯), মোস্তাকিন আহমদ তুহিন (১৯), মো. দেলোয়ার হোসেন (৩০), মো. রিয়াদ (২৪), মো. তুহিন (২৪) ও আল নাফিউ (১৯)।

ওসি জিয়াউল হক বলেন, গতকাল ইসরায়েলবিরোধী বিক্ষোভের সময় কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন প্রতিষ্ঠানসহ বাটা শোরুমে হামলা চালিয়ে জুতা লুট করে। এরপর তারা এসব জুতা ফেসবুক আইডি ও পেইজে বিক্রির জন্য পোস্ট দেয়। পোস্ট ও তথ্যের ভিত্তিতে পুলিশ রাতভর অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করেছে এবং জুতা উদ্ধার করেছে। আটককৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সোমবার ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভের সুযোগে একদল দুষ্কৃতিকারী সিলেট শহরের দরগাহ গেট, চৌহাট্টা, মিরবক্সটুলা, জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকায় বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাট চালায়। এছাড়া কেএফসি, ডোমিনো পিজ্জা সহ অন্যান্য প্রতিষ্ঠানেও হামলা করা হয়।

এই ঘটনায় সোমবার রাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...