| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কাকে বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৭ ১০:৩১:০৫
কাকে বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল

নিজস্ব প্রতিবেদক: ঈদ এলেই বিয়ের ধুম পড়ে যায়, এবং এই বছরও তারকারা এর বাইরে থাকেননি। দুই-এক দিনের ব্যবধানে শোবিজ অঙ্গনে পর পর অনুষ্ঠিত হয়েছে কয়েকটি বিয়ে। যেমন, অভিনেতা শামীম হাসান সরকার বিয়ে করেছেন গত শুক্রবার। একইদিনে বিয়ে করেছেন সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান। তাদের বিয়েতে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত।

এই আনন্দের রেশ কাটতে না কাটতেই এবার বিয়ের পিঁড়িতে বসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন। দীর্ঘদিনের প্রেমিকা, অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের সঙ্গে তার প্রেমে পরিণতি এলো।

এদিকে, অভিনেতা নিজেই বিয়ের খবর নিশ্চিত করলেও, তার আগে সামাজিক মাধ্যমে বিয়ের একটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী মনিরা মিঠু।

রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। ওই দিন রাতেই স্ত্রী মুনের সঙ্গে একটি ছবি শেয়ার করে জামিল লিখেছেন, "আলহামদুলিল্লাহ।"

ভক্তদের পাশাপাশি তাদের জন্য শুভকামনা জানিয়েছেন বিভিন্ন শিল্পীরা, যার মধ্যে আছেন অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী শাহনাজ খুশি, সালহা খানম নাদিয়া সহ অনেকে।

জামিলের স্ত্রী মুন একজন টেলিভিশন অভিনেত্রী। তারা একসঙ্গে বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন এবং সেখান থেকেই তাদের পরিচয়। অবশেষে তা পরিণতি পেল বিয়েতে।

মুন প্রথমে বিজ্ঞাপন মডেল হিসেবে পরিচিতি পান এবং পরে টিভি নাটকে অভিনয় শুরু করেন। অল্প সময়েই তার সাবলীল অভিনয়ে নিজেকে দর্শকদের মাঝে প্রমাণ করেন। তিনি 'কাগজ' নামক একটি সিনেমাতেও অভিনয় করেছেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...