| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দেশের যেসব জেলায় ব্যাপক শিলাবৃষ্টি হলো

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৬ ২২:৪০:০৯
দেশের যেসব জেলায় ব্যাপক শিলাবৃষ্টি হলো

নিজস্ব প্রতিবেদক: নাটোরের তিন উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি ও বৃষ্টি হওয়ায় ব্যাপক ক্ষতির সৃষ্টি হয়েছে। বিশেষত, মৌসুমি ফল আম ও লিচু, পাশাপাশি রবিশস্যেরও ক্ষতি হয়েছে। এই ক্ষতির পাশাপাশি অনেক কাঁচা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোরের সদর, বাগাতিপাড়া ও লালপুর উপজেলার বিভিন্ন স্থানে তীব্র শিলাবৃষ্টি হয়। অনেক জায়গায় বৃষ্টির তুলনায় শিলার মাত্রাই ছিল বেশি। এর ফলে আম ও লিচুর কুড়ি ঝরে গেছে এবং উঠতি চৈতালি ফসল গম, ভুট্টা ও কলারও ব্যাপক ক্ষতি হয়েছে।

সদর উপজেলার হরিশপুর এলাকার কৃষক জালাল উদ্দিন বলেন, "বিকেলে হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়। আমার লিচু ও আম বাগানের ফলগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট ছোট কুঁড়িগুলো ঝরে গেছে।"

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান জানান, শিলাবৃষ্টির পরিমাণ এবং ক্ষয়-ক্ষতির হিসাব এখনই নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে, তিনি জানান, শিলাবৃষ্টির কারণে ফসলের পাশাপাশি অনেক এলাকার কাঁচা ঘর-বাড়ির টিনের চালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামীকাল স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে মাঠে কাজ শুরু করবেন।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...