| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সারজিসের ফেসবুক স্ট্যাটাস ৭ এপ্রিল হরতাল, যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৬ ২১:৫৩:৩৯
সারজিসের ফেসবুক স্ট্যাটাস ৭ এপ্রিল হরতাল, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ৭ এপ্রিল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন নিপীড়িত গাজার জনগণের সমর্থনে। এই আহ্বানটি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক সার্জিস আলম। তিনি তার ফেসবুক পোস্টে এই প্রতিবাদ সমাবেশের বিষয়ে বিস্তারিত জানিয়ে বলেন,

“মানুষ ও মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব শুধু শিক্ষা প্রতিষ্ঠান, অফিস বা আদালত বন্ধ রাখা নয়, বরং দল-মত নির্বিশেষে সারাদেশের ছাত্রজনতাকে একত্রিত হয়ে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। হয়তো এই মুহূর্তে গাজার ভাই-বোনদের পাশে দাঁড়িয়ে সরাসরি প্রতিবাদ করতে পারব না, তবে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নিজের দেশের রাজপথে অন্তত নামতে পারব।”

তিনি আরও বলেন, “এনসিপি, বিএনপি, জামায়াত—কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, বরং বাংলাদেশ নামক ব্যানারে রাজপথে নেমে গাজার মজলুম মানুষের পক্ষে দাঁড়াতে হবে। প্রত্যেক জেলা থেকে ছাত্রজনতার প্রতিনিধিরা কয়েকজনকে দায়িত্ব নিয়ে একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করবে। ৭ এপ্রিলের এই প্রতিবাদ কোনো দলের পক্ষ থেকে নয়, বরং বাংলাদেশ হিসেবে গাজার মানুষের প্রতি সমর্থন জানানো হবে।”

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...