| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের খেলা শেষ, তিনি এখন নিউইয়র্কে খেলছেন

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৫ ০৯:৪৭:৩১
বাংলাদেশের খেলা শেষ, তিনি এখন নিউইয়র্কে খেলছেন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই সময় থেকে দলের বহু নেতা-কর্মী পলাতক কিংবা বিচারের মুখোমুখি। এদের মধ্যে অন্যতম ছিলেন নারায়ণগঞ্জের আলোচিত ও প্রভাবশালী সাবেক সংসদ সদস্য শামীম ওসমান।

ছেলে এবং রাজনৈতিক অনুসারীদের নিয়ে আন্দোলন দমন করতে গুলি চালানোর অভিযোগে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকেই ওসমান পরিবারের কেউ আর প্রকাশ্যে দেখা যায়নি। শামীম ওসমান দেশেই আছেন নাকি বিদেশে—এ নিয়ে নানা আলোচনা চলছিল।

এরই মধ্যে খবর আসে, তিনি ভারতে পালিয়ে গেছেন। তবে সেখান থেকে কোথায় আশ্রয় নিয়েছেন, তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। অবশেষে আজ প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন, যেখানে শামীম ওসমানকে নিউইয়র্কে দেখা গেছে।

ছবির ক্যাপশনে ইলিয়াস লেখেন, “বাংলাদেশের খেলা শেষ, তিনি এখন নিউইয়র্কে খেলছেন।” ছবিতে শামীম ওসমানের সঙ্গে আরও তিনজনকে দেখা যায়, যাদের পরিচয় এখনো নিশ্চিত নয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...