| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

১০ শতাংশ কমে গেল মোবাইল ইন্টারনেটের দাম

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৮ ১৬:২২:১৬
১০ শতাংশ কমে গেল মোবাইল ইন্টারনেটের দাম

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড তাদের ডাটা প্যাকেজের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই মূল্য হ্রাস আসন্ন ঈদুল ফিতরের দিন থেকে কার্যকর হবে।

শুক্রবার (২৮ মার্চ) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ব্যান্ডউইথ ভাড়ায় ১০ শতাংশ ছাড় দিয়েছে। এর সুফল গ্রাহকদের কাছে পৌঁছে দিতেই টেলিটক বেশিরভাগ ডাটা প্যাকেজের দাম ১০ শতাংশ কমিয়েছে। নতুন এই মূল্য পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত চালু থাকবে।

টেলিটকের আশা, ডাটা ট্যারিফ কমার ফলে গ্রাহক সংখ্যা আগের তুলনায় বাড়বে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের হাওড় ও দ্বীপাঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ করে গ্রামীণ জনগোষ্ঠীর টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করছে টেলিটক। পাশাপাশি, ৪জি বিস্তার ও ৫জি চালুর উদ্যোগও নেওয়া হয়েছে, যা দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।

শিক্ষা, স্বাস্থ্যসেবা, ই-গভর্ন্যান্স ও ই-কমার্স খাতে টেলিটকের অবদান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি সাবমেরিন ক্যাবল কোম্পানি ব্যান্ডউইথ খরচ কমানোর ফলে ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০৪ সালে যাত্রা শুরু করা টেলিটক বাংলাদেশ লিমিটেড সরকারি ডিজিটাল সেবাসহ বিশেষত শিক্ষার্থী ও সরকারি গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা প্রদান করে থাকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...