| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই: বিএনপি

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৬ ১৫:৫৩:৩৫
বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই: বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলেন, তারা আসলে দেশের স্বাধীনতাকে খাটো করে দেখাতে চান। তিনি এসব কথা বলেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে।

মঙ্গলবার সকালে, বিএনপির পক্ষ থেকে দলের সিনিয়র নেতারা মুক্তিযোদ্ধাদের এবং বীর শহীদদের শ্রদ্ধা জানান, পুষ্পস্তবক অর্পণ করেন। পরে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা আব্বাস অভিযোগ করেন, যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধের কথা বলেন, তাদের মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা ছিল না।

তিনি আরও বলেন, "দলগতভাবে মতভেদ থাকলেও দেশের প্রয়োজনে ঐক্য ধরে রাখার আহ্বান জানাচ্ছি। আমরা স্বৈরাচারকে তাড়িয়ে নতুন এক স্বাদ পেয়েছি। অনেকে বলেন, দ্বিতীয় স্বাধীনতা আসছে। কিন্তু আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে, বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা এটি বলছেন, তারা আসলে আজকের দিনটিকে খাটো করতে চাইছেন।"

মির্জা আব্বাস বলেন, "৭১ এর স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিল না। যদিও আমরা এখন দলের আদর্শের ভিত্তিতে আলাদা আলাদা কথা বলছি, তবে যখন দেশের প্রয়োজন হবে, তখন বাংলাদেশের জনগণ এক হয়ে যাবে স্বাধীনতার জন্য।"

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...