| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

অবশেষে কমলো মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ডের খরচ

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৫ ১২:১০:৪৩
অবশেষে কমলো মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ডের খরচ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি সব ধরনের ইন্টারনেট সেবার দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। গত ২২ মার্চ, শনিবার, কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবার ক্ষেত্রে কোম্পানিগুলোর ব্যয় কমে আসবে।

প্রধান উপদেষ্টা ও ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, সরকার মানুষের জন্য সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে পাইকারি পর্যায়ে ইন্টারনেটের মূল্য হ্রাসসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক গেটওয়ে স্তরে সব ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমবে। পাশাপাশি, ব্যাকবোন পর্যায়ে মোবাইল অপারেটরদের DWDM সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যা বাস্তবায়িত হলে টেলিকম কোম্পানিগুলোর ট্রান্সমিশন খরচ প্রায় ৩৯ শতাংশ কমে যাবে।

এ বিষয়ে ইতোমধ্যে টেলিকম অপারেটরদের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে, তারা গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্য ১০ শতাংশ পর্যন্ত কমাবে।

এছাড়া, আগামী বছরের মাঝামাঝি বাংলাদেশ সিমিউই-৬ সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হবে, যা দেশের ইন্টারনেট অবকাঠামোকে আরও শক্তিশালী করবে।

এনা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...