| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পুলিশকে প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৯ ২৩:০১:৫১
পুলিশকে প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর ব্যাপকভাবে সংস্কারের দাবী ওঠে, তবে অভ্যুত্থানের কিছুদিন পর থেকেই বিএনপি নির্বাচনের দাবি তুলে ধরে। তাদের দাবির মুখে, সরকারের শীর্ষ মহল থেকে আগামী ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনার কথা বলা হয়। এবার, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে পুলিশের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস।

বুধবার, প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে একটি আলোচনা সভায় অংশ নিয়ে এই নির্দেশনা দেন। তিনি বলেন, "আগামী নির্বাচনের জন্য পুলিশের সদস্যদের সব ধরনের প্রস্তুতি নিতে হবে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি।"

রাজনৈতিক দলগুলোর মধ্যে অল্প কিছু সংস্কারের ব্যাপারে একমত হলে, আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে, এমনটি সম্প্রতি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। তবে, যদি সংস্কারের কার্যক্রম আরো সম্প্রসারিত হয়, তবে নির্বাচন আরও ছয় মাস পরে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা দিয়েছেন তিনি।

ডিসেম্বরের নির্বাচনের সম্ভাবনাকে মাথায় রেখে, নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছে।

রানা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...