ঝড়ো হাওয়াসহ বজ্র শীলা বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার দেশের দুটি বিভাগে ঝড় ও বৃষ্টি হতে পারে, অন্যত্র আকাশ মেঘলা থাকতে পারে। তাছাড়া, তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় মৌসুমী লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে, যা দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই পরিস্থিতি আগামী শনিবার সন্ধ্যা পর্যন্ত স্থায়ী থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশে আংশিক মেঘলা অবস্থা থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, তাপমাত্রা সামান্য বাড়বে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অফিস আরও আশঙ্কা প্রকাশ করেছে যে, রংপুর ও সিলেট বিভাগের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের নদী-বন্দরগুলোর জন্য এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। কারণ, এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া, দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
—তানভীর/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
