| ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

আছিয়ার বোনের বাড়িতে আবারও ভাঙচুর, মালপত্র লুটপাট

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৪ ১৬:৩১:৩৭
আছিয়ার বোনের বাড়িতে আবারও ভাঙচুর, মালপত্র লুটপাট

নিজস্ব প্রতিবেদক: আজ সকাল ১১টার দিকে, আছিয়ার বোনের বাড়ি পরিদর্শন করে দেখা যায় যে, বাড়ির মূল কাঠামো ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে থাকা গাছপালা কেটে নিয়ে যাচ্ছে স্থানীয়রা। বাড়ির একাধিক দেয়াল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে এই বাড়িতে লুটপাট শুরু হয়। প্রথমে বাড়ির জানালা ও দরজা ভেঙে ভেতরে থাকা মালপত্র লুট করা হয়। এরপর সন্ধ্যা সাতটার পর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং গভীর রাত পর্যন্ত সেখানে আগুন জ্বলতে থাকে।

গাছ কাটতে থাকা একজন ব্যক্তি বলেন, “এই বাড়ির কারণে গ্রামে খারাপ নাম হয়েছে। তাই আমরা চাই না এখানে আর কিছু অবশিষ্ট থাকুক। এভাবে অন্যরা শিক্ষা নিক, আমরা সেই উদ্দেশ্যেই কাজ করছি।”

স্থানীয়রা জানান, ওই বাড়িতে দুটি আধা-পাকা ঘর ছিল। একটি ঘরে তিনটি কক্ষ ছিল এবং আলাদা একটি কক্ষের ঘরও ছিল। সেখানে হিটু শেখ নামক ব্যক্তির পরিবার বসবাস করত, যিনি মামলার মূল অভিযুক্ত (শিশুটির বোনের শ্বশুর)। ঘটনার পর হিটু শেখ, তার স্ত্রী ও দুই ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরপর থেকে ওই বাড়িতে হিটু শেখের বৃদ্ধা মা একা বসবাস করছিলেন। তবে গতকাল দুপুরের পর তাকে আর বাড়িতে দেখা যায়নি এবং তার অবস্থান সম্পর্কে এলাকার লোকজন কিছুই জানাতে পারেননি।

একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "শিশুটির ন্যায়বিচারের কথা বলে এই লোকগুলো আরও বড় অন্যায় করছে। মূলত লুটপাটের উদ্দেশ্যে এই ভাঙচুর ঘটানো হয়েছে। আমি এর মধ্যে কিছু ভালো কিছু দেখি না।"

শিশুটির পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে আজ মাগুরা শ্রীপুর উপজেলায় গিয়েছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন খান। আসামিদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের বিষয়ে তিনি বলেন, "আমরা এই ভাঙচুর ও লুটপাটের ঘটনার সমর্থন করি না। যারা এটি করেছে, তারাও অপরাধী। তাদেরও বিচার হওয়া উচিত। বিএনপি আইনের শাসনে বিশ্বাসী এবং আমরা চাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হোক। তবে যারা বারবার মহাসড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি করছে, আমরা সেটাও সমর্থন করি না।"

এছাড়া, আসামিদের বাড়িতে আগুন ধরালেও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কোনো সদস্য ভাঙচুর ও অগ্নিসংযোগের কাজ প্রতিহত করেননি। এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম আজ দুপুরে বলেন, "এই বিষয়ে এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা বিষয়টি দেখতে পাইনি।"

মাসুদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো—ফুটবলের সর্বকালের সেরা তারকাকে নিয়ে এই বিতর্ক নতুন নয়। ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...