| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৪ ১০:৩১:৫১
ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে

নিজস্ব প্রতিবেদক: দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছরের আন্দোলন ও ছাত্র-জনতার আত্মত্যাগে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হলেও জনগণের প্রত্যাশা এখনো পূরণ হয়নি।”

বৃহস্পতিবার (১৩ মার্চ) খুলনার একটি অভিজাত হোটেলে বিএনপির খুলনা বিভাগের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দলটির বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

আমানউল্লাহ আমান বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলছে, যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই তুলে ধরেছিলেন এবং পরে ৩১ দফার মধ্যে তা অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করা। এ জন্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, যাতে গণতান্ত্রিক সরকার গঠিত হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে হত্যা, গুম ও নির্যাতনের ঘটনা ঘটেছে। বিএনপি নেতা ইলিয়াস আলী, ছাত্রনেতা সুমনসহ হাজারো নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। ৫৭ জন সেনা হত্যার দায়ে শেখ হাসিনার বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের কোনো অবৈধ এমপি-মন্ত্রীও বিচার থেকে রেহাই পাবে না।

সভাটি পরিচালনা করেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। এতে উপস্থিত ছিলেন হাবীবুর রহমান হাবীব, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলার আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ খুলনা বিভাগের পাঁচ জেলার শীর্ষ নেতারা।

রানা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...