| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

পাকিস্তানের ট্রেনে হামলায় ভারত জড়িত, ইসলামাবাদ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৩ ১৫:১৪:২৮
পাকিস্তানের ট্রেনে হামলায় ভারত জড়িত, ইসলামাবাদ

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের জাফর এক্সপ্রেসে সন্ত্রাসী হামলার পেছনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার (১৩ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী এই অভিযোগ করেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।

উদ্ধার অভিযানের একদিন পর ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে শাফকাত আলী বলেন, হামলার পর অভিযানে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, হামলাকারীরা আফগানিস্তানে থাকা তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করেছিল।

তিনি আরও জানান, পাকিস্তানের গোয়েন্দারা সন্ত্রাসীদের ফোনকল ইন্টারসেপ্ট করেছে, যা থেকে নিশ্চিত হওয়া গেছে যে হামলাকারীরা আফগানিস্তানে অবস্থানরত কমান্ডারদের নির্দেশনায় কাজ করেছিল। আফগানিস্তানে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় রয়েছে বলে দাবি করে পাকিস্তান সরকার বারবার আফগান অন্তর্বর্তী সরকারকে বিএলএসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম বন্ধের অনুরোধ জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, "জাফর এক্সপ্রেস হামলার পরিকল্পনাকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনা হবে।" তিনি আরও বলেন, "সন্ত্রাসীদের সঙ্গে ইসলাম, পাকিস্তান এবং বেলুচিস্তানের কোনো সম্পর্ক নেই।"

এক বিবৃতিতে আইএসপিআর জানায়, গোয়েন্দা প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে যে হামলাটি আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীর নেতাদের নির্দেশে সংঘটিত হয়েছে। হামলার পুরো সময়জুড়ে সন্ত্রাসীদের সঙ্গে আফগানিস্তানে থাকা তাদের সহযোগীদের সরাসরি যোগাযোগ ছিল বলে দাবি করা হয়।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...